কোরআন বিষয়ক বার্তা সংস্থা মোযনে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কর্মসূচীসমূহের মধ্যে থাকছে : হেফজ ও তাজবিদ পরিচিত বিষয়ক প্রশিক্ষণ কোর্স, কোরআনিক গল্প, কোরআনিক শিষ্টাচার এবং তাফসীর। এ কর্মসূচী চলতি মাসের ২০ তারিখ হতে শুরু হবে।
এ সকল প্রশিক্ষণ কোর্স ধর্ম ও কোরআন বিষয়ক গ্রীস্মকালী কর্মসূচীর আওতায় আস সাফা জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত হচ্ছে। উল্লিখিত কর্মসূচী ছাড়াও ছাত্রীদেরকে ওজু ও নামায শিক্ষাসহ প্রয়োজনীয় শরয়ী মাসআলা মাসায়েল সংক্রান্ত বিষয়ক সম্পর্কে অবগত করা হবে।
আস সাফা জনকল্যাণ সংস্থা জানিয়েছে যে, বেশ কয়েকজন কোরআনের শিক্ষক এ প্রশিক্ষণ কোর্সসমূহের শিক্ষকের দায়িত্ব পালন করবেন।#599103
সূত্র : http://www.moznnews.com/index.php?act=artc&id=125