IQNA

শিয়া মাযহাবকে স্বীকৃতি দেয়ায় আল আযহারের সমালোচনা করল এক ওয়াহাবী মুফতি

23:41 - June 18, 2010
সংবাদ: 1941890
আন্তর্জাতিক বিভাগ: আল আযহার বিশ্ব বিদ্যালয়ে অন্যান্য মাযহাবের ন্যায় শিয়া মাযহাবকে স্বীকৃতি দেয়ায় এ বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠানের সমালোচনা করেছে সৌদি আরবের ওয়াহাবী মুফতি ‘আহমাদ বিন সায়াদ বিন হামদান আল গামেদী’।
আবা বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সৌদি ওয়াহাবী মুফতি ‘আহমাদ বিন সায়াদ বিন হামদান আল গামেদী’, ‘আল আযহারের উলামাদের উদ্দেশ্যে ফরিয়াদ’ শীর্ষক এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, শিয়ারা পবিত্র কোরআন ও আল্লাহর নবী (স.) এর সুন্নত ছাড়াও আরো ১২টি সূত্রকে নিজেদের আকিদা ও বিশ্বাসগত বিষয়াবলীর জন্য সূত্র হিসেবে গ্রহণ করে। যা ইসলামী মূল্যবোধ ও ইসলাম ধর্মের মূল ভিত্তি বিরোধী(!)
ডিজিটাল পত্রিকা ‘সাবাককে’ প্রকাশিত এ বিবৃতিতে তিনি এ প্রশ্ন করেছেন যে, এ ১২টি সূত্রকে আল্লাহর কিতাব এবং তাঁর নবী (স.) এর পাশাপাশি সূত্র হিসেবে গ্রহণ করার বৈধতা তারা কোথায় পেয়েছে?
আল গামেদী আরো বলেন: এ সমস্যা সমাধানের জন্য দু’টি উপায় রয়েছে, প্রথমতঃ আল আযহার বিশ্ববিদ্যালয়, শিয়াদের ধর্মীয় নেতাদের নিকট এ আহ্বান জানাক যে, তারা যেন এক বিবৃতিতে ঘোষণা করে যে, বার ইমামের অনুসারী শিয়ারা অন্যান্য মুসলিম মাযহাবের ন্যায় দু’টি (কোরআন ও সুন্নাহ) সূত্রের প্রতি ঈমান রাখে এবং তাদের নিষ্পাপ ইমামগণ –যাদের উপর শিয়া মাযহাব নির্ভরশীল- তাদের কথা মহানবী (স.) এর কথা নয় (!)
দ্বিতীয়তঃ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল আযহার ঘোষণা করুক যে, শিয়া মাযহাবের আকিদা অন্যান্য মাযহাবের ন্যায় (যারা কোরআন এবং মহানবী (স.) এর সুন্নাহে’র উপর আমল করে) নয় এবং তারা মহানবী (স.) ছাড়া অপর কাউকেই মাসুম বা নিষ্পাপ হিসেবে মানে না এবং মহানবী (স.) এর বাণী ব্যতীত অপর যে কারো বাণীতে ভুলের সম্ভবণা দেয়া সম্ভব (!)
উল্লেখ্য যে, যদিও এ মুফতি দাবী করেছে শিয়ারা আল্লাহর কিতাব ও তাঁর নবী (স.) এর পাশে ১২টি সূত্র হতে তাদের আকিদাগত বিষয়াবলী গ্রহণ করে থাকে কিন্তু এর বিপরীতে শিয়ারা অন্যান্য মুসলিম মাযহাবের ন্যায় দু’ট সূত্র হতেই গ্রহণ করে এবং নিষ্পাপ মাসুম গণ (আ.) যা কিছু বর্ণনা করেন তা স্বয়ং আল্লাহর রাসূল (স.) হতেই। # 599583
captcha