IQNA

আল আযহার বিশ্ববিদ্যালয় শিয়া মাযহাবকে স্বীকৃত মাযহাব হিসেবে জানে

23:15 - June 19, 2010
সংবাদ: 1942604
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: সৌদি মুফতি বারো ইমামের অনুসারী শিয়াদেরকে স্বীকৃতি না দেয়ার ব্যাপারে যে আহ্বান জানিয়েছিল, তার প্রতিক্রিয়ায় আল আযহারের গ্রান্ড মুফতি ‘আহমাদ তায়েব’ এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেছেন: আমরা শিয়া মাযহাবকে স্বীকৃত মাযহাব হিসেবেই চিনি।
আবা বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আল আযহারের গ্রান্ড মুফতি আহমাদ তায়েব এ সম্পর্কে বলেছেন: এ ধরনের প্রস্তাব মেনে নেয়া যায় না। আর অপর কেউই এ ধরনের প্রস্তাব গ্রহণ করবে না। কেননা আল আযহার মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পক্ষে সর্বদা অবস্থান গ্রহণ করে।
তিনি বলেন: ১৪ শতাব্দী যাবত শিয়া ও সুন্নি মাযহাবদ্বয় ইসলাম ধর্মের দু’টি ডানা হিসেবে ছিল। আর এ দীর্ঘ সময়ে তারা কখনই একে অপরের সাথে যুদ্ধ ও দ্বন্দে লিপ্ত হয়নি। আর যা কিছু আজ ঘটছে তা সাম্প্রদায়িক দ্বন্দের ধোঁয়া তুলে মুসলমানদেরকে দূর্বল করার জন্য ঘটানো হচ্ছে।
আহমাদ তায়েব আরো বলেন: ইসলামী মাযহাবসমূহকে নিকটবর্তী করণের বিষয়টি আল আযহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। আর শিয়া ও সুন্নি মাযহাবের মধ্যকার দ্বন্দ তো শুধুমাত্র দ্বীনের শাখা-প্রশাখায়। এ দু’টি মাযহাব উসুলে দ্বীন বা ধর্মের মৌলিক বিষয়সমূহে যৌথ আকিদার অধিকারী।
শেইখুল আযহার বলেন: আল আযহার শিয়া ও সুন্নি মাযহাবকে নিকটবর্তী করণের পথে, আল আযহারের প্রয়াত মুফতি মরহুম মাহমুদ শালতুত এবং শিয়াদের প্রখ্যাত মারজা তাকী উদ্দীন কুম্মী ‘মাযহাব সমূহকে নিকটবর্তী করণ বিষয়ক সংস্থা’ প্রতিষ্ঠার সময় যে সকল বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেছিল সে দিকে অগ্রসর হচ্ছে।# 599912
captcha