IQNA

কুয়েতে ছাত্রদের ১৭তম ইসলামী শিক্ষা কোর্স শুরু

23:20 - June 20, 2010
সংবাদ: 1943372
সাংস্কৃতিক বিভাগ: ছাত্রদের ১৭তম ইসলামী শিক্ষা শীর্ষক গ্রীস্মকালীন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত কুয়েতে অবস্থিত এক ভারতীয় স্কুলে আজ অনুষ্ঠিত হয়েছে।
Arab times online ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্স প্রতিবছর গ্রীস্মের শুরুতে কুয়েতে বসবাসরত ভারতীয়দের ‘ইন্ডিয়ান মুসলিম এ্যসোসিয়েশন’ –এর উদ্যোগে, ছাত্রদের ইসলামী ও কোরআন শিক্ষা দানের উদ্দেশ্যে আয়োজিত হয়ে থাকে।
এ প্রশিক্ষণ কোর্সে কিরাত ও হেফজের বিশেষ পদ্ধতি, কোরআনের তাফসীর ও ইসলামী অন্যান্য শিক্ষা (যেমন: ফিকাহ) ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়।
বিভিন্ন প্রতিযোগিতার (যেমন: কিরাত ও ইসলামী শিক্ষা) মাধ্যমে আয়োজিত এ প্রশিক্ষণের কোর্সের ক্লাসসমূহ ছাত্র ও ছাত্রীদের দু’টি আলাদা বিভাগে অনুষ্ঠিত হয়ে থাকে।
ইন্ডিয়ান মুসলিম এ্যাসোসিয়েশন (IMA) দীর্ঘ ১৬ বছর যাবত প্রতি বছরই এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।#600706
captcha