IQNA

তুরস্কের জাতীয় কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

23:04 - June 21, 2010
সংবাদ: 1944107
কোরআন বিষয়ক কার্যক্রম: তুরস্কে কিশোরদের জাতীয় কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গতকাল ২০শে জুন এ দেশের এযমীর শহরে অনুষ্ঠিত হয়েছে।
Beyazgazete এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: তুরস্কের ধর্ম বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১৮ বছরের কিশোররা এ শহরের এলাহিয়্যাত কলেজের অডিটোরিয়ামে প্রতিদ্বন্দিতা করে এবং এতে ইস্তাম্বুলের ইউনুস এমরে ডেমির প্রথম স্থান অধিকার করে।
তুরস্কের বিভিন্ন প্রদেশ ও শহর হতে ১ম হতে ৩য় স্থান অধিকারী ২১ জন প্রতিযোগী গতকাল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দিতায় অংশ নেয়।
তুরস্কের ধর্ম বিষয়ক কার্যালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের প্রধান উলভি আতা, এযমির প্রদেশের মুফতি ইবরাহিম আজার এবং অপর আলেম-ওলামা ও অন্যান্যদের উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।#601395
captcha