IQNA

ব্রুনাইয়ের কারা কর্মচারীদের কিরাতের বিশেষ কর্মসূচী সমাপ্ত

23:05 - June 21, 2010
সংবাদ: 1944108
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ব্রুনাইয়ের কারা কর্মচারীদের বিশেষ কিরাত কর্মসূচী গতকাল ২০শে জুন ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে’র ‘মারাবুরাঙ্গ’ কারাগারে সমাপ্ত হয়েছে।
Brunei online ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কর্মসূচীতে কারা কর্মচারীরা প্রতিদিন সকালে নিজেদের কাজ শুরু করার পূর্বে সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করতেন। আর এর মাধ্যমে তারা মহান আল্লাহর বাণী দ্বারা দিন শুরু করতেন।
এ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান, কারা কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে সূরা ফাতেহা ও কোরআন খতমের দোয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, কোরআন তেলাওয়াতের এ কর্মসূচী প্রতিবছর ব্রুনাইয়ের কারা কর্মচারীদের জন্য আয়োজিত হয়ে থাকে।#601494
captcha