রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সাহিত্য মাহফিল তারুত শহরের উম্মে মুঈন ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। যাতে আহলে বাইত (আ.) এর শানে কবিতা রচনাকারী কবিগণ উপস্থিত ছিলেন।
তারুতের ‘আব্দে কাইস সাংস্কৃতিক ও সাহিত্য পরিষদ’ ঘোষণা করেছে যে, এ সাহিত্য মাহফিল ১৩ই রজব ইমাম আলী (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় সময় ৮:৩০ মিনিটে শুরু হয়।
উল্লেখ্য যে, উম্মে মুঈন ইমামবাড়ীতে অনুষ্ঠিত এ মাহফিলে মহিলাদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল এবং এ মাহফিলের পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচীও আয়োজিত হয়।#603406