ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ পর্বে প্রাথমিক পর্ব হতে নির্বাচিত ২০ জন ক্বারী ও হাফেজ একে অপরের প্রতিদ্বন্দিতা করেন।
তীব্র প্রতিদ্বন্দিতার পর তাদের মধ্য হতে ২ জনকে তেহরানের ২৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়।
উল্লেখ্য এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব সারাদেশের বিভিন্ন শহরের ১৩০ জন ক্বারী ও হাফেজের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে বাংলাদেশের খ্যাতনামা বিচারকগণ উপস্থিত ছিলেন।#603290