haber7 এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ২০১০ সালকে কোরআনিক বছর হিসেবে নামকরণ উপলক্ষে ইস্তাম্বুলের বাশিক তাশ অঞ্চলের মুফতি পরিষদের কার্যালয়ের সহযোগিতায় ও তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছে।
উল্লেখ্য যে, কোরআন বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারিদের মধ্য হতে নির্বাচিত প্রতিযোগীরা ‘মোস্তাফা কামাল সাংস্কৃতিক কেন্দ্রে একে অপরের প্রতিদ্বন্দিতা করেন। তাদের মধ্য হতে ৩ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।#605184