IQNA

সুইডেনে কোরআন প্রশিক্ষণ কোর্সের আয়োজন

21:28 - June 30, 2010
সংবাদ: 1949121
আন্তর্জাতিক বিভাগ: সুইডেনে অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে, প্রতি শুক্রবার এ দেশের রাজধানী স্টকহোমে অবস্থিত এ কেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সসমূহে কোরআন পড়ার বিভিন্ন পদ্ধতি, তেলাওয়াত পদ্ধতি ও তাজবিদ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
উল্লেখ্য যে, ইরানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী জনাব বায়াত এ প্রশিক্ষণ কোর্সের শিক্ষকের দায়িত্ব পালন করবেন। আগ্রহীগণ বিস্তারিত জানার জন্য ০৭৩৬১৫২৫৩১ এবং ৭৩২৫১১১-০৮ –এ নাম্বারে যোগাযোগ করতে পারেন।#606846
captcha