IQNA

পাকিস্তানে ছাত্রদের হেফজে কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

22:29 - July 03, 2010
সংবাদ: 1950255
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: পাকিস্তানের ছাত্রদের জাতীয় হেফজে কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত বৃহস্পতিবার ১লা জুলাই ইসলামাবাদে জাতীয় গ্রন্থাগারের অডিটোরিয়ামে এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
Sananews বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা পাকিস্তানের ৭৫০ জন ছাত্রের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে এদের মধ্য হতে ৫০ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
পাকিস্তানে ছাত্রদের জাতীয় হেফজে কোরআন প্রতিযোগিতা আন্তর্জাতিক হেফজে কোরআন সংস্থার উদ্যোগে কোরআন মুখস্থ করার সংস্কৃতি সমাজে প্রচারের লক্ষ্যে আয়োজিত হয়।
বিজয়ী এ ৫০ জন প্রতিযোগী চলতি বছরের রমজান মাসে আয়োজিত মক্কার কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।#608136
captcha