ইস্তাম্বুলের যাইনাবিয়্যাহ মসজিদের ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ধর্ম ও জ্ঞান ভিত্তিক এ কেন্দ্রটি, তুরস্কের সমাজ গঠনে জাফরী শিয়াদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভূমিকার বিশ্লেষণের উদ্দেশ্যে উদ্বোধন করা হয়েছে।
এ কেন্দ্রটি তুরস্কের শিয়া ও সুন্নি ওলামাদের উপস্থিতিতে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা সভার আয়োজন এবং গবেষণামূলক পত্রিকা ও প্রবন্ধ প্রকাশের মাধ্যমে তুরস্কে ইসলামী সভ্যতা প্রচারে জাফরী শিয়াদের ভূমিকার বিষয়কে বিশ্লেষণ করবে।
তুরস্কের জাফরী শিয়াদের এ গবেষণা কেন্দ্রটি চলতি শিক্ষাবর্ষে মাস্টার্স পর্যায়ের ছাত্রদের ভর্তির সুযোগ দিচ্ছে। এ কেন্দ্রের প্রধান, ইগদির বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক বোর্ডের মাধ্যমে ৩ বছরের জন্য নির্বাচিত হবেন।#610374