IQNA

শ্রীলংকার প্রখ্যাত মুসলিম নেতা মৌলভি নিয়াসের ইন্তেকাল

18:40 - July 07, 2010
সংবাদ: 1953216
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: শ্রীলংকার মুসলিম নেতা ও কলোম্বো’র এহসানিয়াহ মাদ্রাসার অধ্যক্ষ মৌলভি নিয়াস ৫৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: শ্রীলংকার মুসলিম নেতা মৌলভি নিয়াস প্রথমে গাম্পালা যাহারা কলেজে সিহংলীজ ভাষার উপর পড়াশুনা শেষ করে মাহারগামায় অবস্থিত গাফুরিয়া মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা লাভ করেন।
তিনি নিজের মাতৃভাষা (তামিল) ছাড়াও আরো ৬টি ভাষায় পারদর্শী ছিলেন। সেগুলো হচ্ছে যথাক্রমে: ইংরেজি, উর্দু, হিন্দি, সিংহলীজ, আরবি, পালি (বৌদ্ধদের ভাষা)। মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয়, মক্কা, মদিনার বহু আলেমসহ ইরাক, কুয়েত, ইয়েমেন ও জর্দানের অনেক আলেমের সাথে তার সুসম্পর্ক ছিল।
মৌলভি নিয়াস সর্বদাই ফিলিস্তিনের একজন ঘোর সমর্থক ছিলেন। ইরানের প্রখ্যাত আলেমবৃন্দ; আয়াতুল্লাহ তাসখিরী, আয়াতুল্লাহ ওয়ায়েজ যাদেহ, আয়াতুল্লাহ সাইয়্যেদ নাকি শাহরুখী ও হুজ্জাতুল ইসলাম নূরুল্লাহিয়ানের সাথেও তার গভীর সম্পর্ক ছিল। তিনি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদের শ্রীলংকা সফরের সময় তাকে স্বাগত জানান এবং বিভিন্ন ধর্মের মাঝে অনুষ্ঠিত সম্মেলনে ইরানের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য দান করেন।
রেফাঈ (সুফি মতবাদে বিশ্বাসী মুসলিম, যারা ইরানের সমর্থক), শাফেয়ী (শ্রীলংকার অধিকাংশ মুসলমানই এ মাযহাবের অনুসারী) এবং বৌদ্ধদের -বিশেষতঃ মাঙ্কদের (বৌদ্ধ ধর্মজাযকগণ)- মাঝে তার প্রভাব ছিল চোখে পড়ার মত।
তিনি ইসলামী বিপ্লবের স্থাপতি ইমাম খোমেনী (রহ.) কে গভীরভাবে শ্রদ্ধা করতেন। বহুবার ইরানে সফর করে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী’র সাথেও তিনি সাক্ষাত করেছেন। তিনি তাকরিবী (ইসলামী মাযহাবসমূহে সন্নিকট করণ) চিন্তার অধিকারী ছিলেন এবং কলোম্বোয় অনুষ্ঠিত তাকরিব বিষয়ক সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আয়াতুল্লাহ তাসখিরী ও হুজ্জাতুল ইসলাম নূরুল্লাহিয়ান ও আয়াতুল্লাহ মুহাম্মাদ ওয়ায়েজ যাদেহ’র শ্রীলংকা সফরে তাদের সাথে সাক্ষাত ও মুসলমানদের উন্নতির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য যে, বর্তমানে ৭ কোটির বেশী লোক বিশ্বের বিভিন্ন প্রান্তে তামিল ভাষায় কথা বলে। তারা ভারত, মালেশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে।# 610900
captcha