IQNA

আল আযহারে’র কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে সংবর্ধনা দেয়া হবে

23:21 - July 16, 2010
সংবাদ: 1956569
কোরআন বিষয়ক কার্যক্রম: মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয়ে’র কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ১৮ই জুলাই সংবর্ধনা দেয়া হবে।
মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সংবর্ধনা অনুষ্ঠানে আল আযহার বিশ্ববিদ্যালয়ের আইনজীবি; মুহাম্মাদ আব্দুল আযিযে’র উপস্থিতিতে ২ কোটি মিসরীয় লীরা ১৬৪৯ জন বিজয়ী হাফেজে’র মাঝে বিতরণ করা হবে।
আল আযহার বিশ্ববিদ্যালয়ের কোরআন প্রতিযোগিতা, মহিলা এবং পুরুষ দুই বিভাগে সমগ্র মিসরে এ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ইনস্টিটিউট এবং কার্যালয়ের ৩৪৩৬৫ জন প্রতিযোগী’র মাঝে অনুষ্ঠিত হয়। এদের মধ্য হতে ১৬৪৯ জন বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।
আল আযহারের আইনজীবি মুহাম্মাদ আব্দুল আযিয এ সম্পর্কে বলেন: আল আযহার বিশ্ববিদ্যালয়ের কোরআন বিষয়ক বাজেট হতে ২ কোটি মিসরীয় লিরাহ বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার হিসেবে বিতরণ করবে।#615194
captcha