IQNA

আইভরি কোষ্টের জাতীয় কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ অনুষ্ঠিত হবে

22:53 - July 18, 2010
সংবাদ: 1958062
কোরআন বিষয়ক কার্যক্রম: আইভরি কোষ্টের জাতীয় হেফজ ও কিরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ রবিবার ১৮ই জুলাই এ দেশের রাজধানী আবিজান শহরের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
Abidjan এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা আইভরি কোষ্টের Lipci সংস্থার উদ্যোগে, হেফজ ও কিরাত বিভাগে ১ম হতে ৩য় স্থান নির্ধারণের উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে। প্রতিযোগিতায় বিজয়ীরা সৌদি আরবসহ অন্যান্য আরবি দেশগুলোতে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এ প্রতিযোগিতার আয়োজনকারী পরিষদের অন্যতম কর্মকর্তা সিসে জিগু ইবা আইভরি কোষ্টের এক পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে বলেছেন: জাতীয় কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান, যোগাযোগ মন্ত্রী, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ, পেশ ইমামগণ, আইভরি কোষ্টের বিভিন্ন অঞ্চল হতে আগত আলেমগণ এবং ইসলামী দেশসমূহের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে আয়োজিত হবে।
তিনি আরো বলেন: প্রাথমিক পর্ব হতে উত্তীর্ণ ৯ জন হাফেজ ও ক্বারী আজ চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দিতা করবে। এদের মধ্য হতে যারা সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হবে তারা আইভরি কোষ্টের ২০১০ সালের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।#616551
captcha