Vicmuslims ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ওয়েলিংটন শহরের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র পরিষদ মুসলিম নারীদেরকে পবিত্র কোরআন মুখস্থ করার প্রতি উৎসাহিত করতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ প্রতিযোগিতা আগামী মাসের ৭ তারিখে স্থানীয় সময় সকাল ১০ টায় শুরু হবে। এতে বিভিন্ন বয়সের মুসলিম নারীরা হেফজে কোরআনের ৫টি বিভাগে; (১) ৩০তম পারা (২) ২৯ তম পারা, (৩) সূরা বাকারা, (৪) সূরা নিসা ও সূরা মায়িদাহ, (৫) সূরা কাহাফ, পরস্পরের প্রতিদ্বন্দিতা করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদেরকে বিশেষ পুরুস্কার প্রদান করা হবে।#617253