ইস্তাম্বুলের যাইনাবিয়া মসজিদের ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আন্তর্জাতিক এ সম্মেলন তুরস্কের জাফারিয়ান শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ইমাম মাহদী (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার বিকাল ৫টার সময় অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে বিভিন্ন দেশের শিয়া আলেম ও চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন। তার এ সম্মেলনে বিভিন্ন ধর্ম ও মাযহাবে বিশেষ করে শিয়া মাযহাবে বিশ্ব পরিত্রাণদাতা সংক্রান্ত আকিদার উপর আলোচনা ও পর্যালোচনা করবেন।
উল্লেখ্য যে, এ সম্মেলন হালকালী সাংস্কৃতিক কমপ্লেস্কে অনুষ্ঠিত হবে।#618739