IQNA

মক্কার হেফজে কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে ৮ বছরের শিশু

22:18 - July 26, 2010
সংবাদ: 1962519
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ২ হাজার প্রতিদ্বন্দির অংশগ্রহনের মধ্য দিয়ে মক্কার জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত কোরআন প্রতিযোগিতায় ৮ বছরের এক শিশু প্রথমস্থান অধিকার করেছে।
সৌদি দৈনিক ‘আল-মাদিনা’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মক্কার হেফজে কোরআন দাতব্য সংস্থার প্রধান ‘নাওয়াফ আলে গালেব’ এ সম্পর্কে জানিয়েছেন: ৮ বছর বয়স্ক এ শিশু, হেফজ, কিরাত, ও তাজবিদ বিভাগে কোন রকম ভুল ছাড়াই সকল প্রশ্নের উত্তর দিয়ে পরিপূর্ণ নম্বর অর্জনে সক্ষম হয়েছে।
তিনি বলেন: মক্কার হেফজে কোরআন দাতব্য সংস্থার এ প্রতিযোগিতায় এ সংস্থার ২০০০ প্রতিদ্বন্দির অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৮ বছরের শিশুর প্রথমস্থান অধিকারের বিষয়টি এ সংস্থার কোরআন প্রশিক্ষণের গুণগত মানের বিষয়টিরই প্রমাণ করে।
নাওয়াফ আলে গালেব এ সম্পর্কে বলেন: চলতি বছর এ সংস্থার প্রায় ৮০০ শিক্ষার্থী পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে। এবং ১৫০০ শিক্ষার্থী ১৫ পারা মুখস্থ করতে সক্ষম হয়েছে।#620883
captcha