রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় সময় রাত ৮টার সময় সিহাত শহরের কয়েকজন আলেম, ও শিয়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
এ মসজিদ উদ্বোধনের পর আহলে বাইত (আ.) এর অনুসারীদের উপস্থিতিতে ইমাম মাহদী (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী বৃহস্পতিবার সিহাত শহরের নারীদের উপস্থিতিতে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) মসজিদে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে রয়েছে জামাতের নামায আদায় এবং বক্তৃতা।