IQNA

১০০ বছরের বয়স্ক রমনী’র ‘আল বাশায়ের’ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার

22:59 - July 28, 2010
সংবাদ: 1963567
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ১০০ বছর বয়স্ক এক সৌদি রমনী এ দেশের আল বাশায়ের কোরআন প্রতিযোগিতায় হেফজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন।
সৌদি দৈনিক উকাযে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সৌদি আরবের কাতিফ প্রদেশের জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত মহিলাদের হেফজে কোরআনের উপর বিশেষ প্রতিযোগিতায় ১০০ বছর বয়স্ক এক রমনী প্রথম স্থান অধিকার করেছেন।
১০০ বছর বয়স্ক এ বৃদ্ধা নিরক্ষর হওয়া সত্ত্বেও কোনরকম ভুল ছাড়াই প্রতিযোগিতার বিচারকদের করা সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হন।
উল্লেখ্য, মহিলাদের জন্য আয়োজিত এ বিশেষ প্রতিযোগিতা হেফজ ও ১০ পারার তাজবীদ বিভাগে অনুষ্ঠিত হয়।#622530
captcha