Nablustv.net এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২৭শে জুলাই নাবলুস শহরে এ শহরের বেশ কিছু ব্যক্তিত্ব ও নাবলুস শহরের আওকাফ অধিদপ্তরের বেশ কয়েকজন সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
নাবলুস শহরের মুফতি আহমাদ শুবাশ এ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ পবিত্র গ্রন্থকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং এর মুখস্থ করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করে যুবকদেরকে কোরআনের আয়াত মুখস্থ করা এবং সেগুলোর প্রতি আমল করার প্রতি উৎসাহিত করেন।
অনুষ্ঠানের শেষে এ শহরের ২৪ জন মহিলা হাফেজকে সংবর্ধনা ও পুরুস্কৃত করা হয়।#622522