IQNA

থাইল্যাণ্ডের মুসলিম নারী পরিষদের প্রধানের ইন্তেকাল

22:07 - August 04, 2010
সংবাদ: 1967446
সামাজিক ও রাজনৈতিক বিভাগ: থাইল্যাণ্ডের মুসলিম নারী পরিষদের প্রধান ও আন নিসা পত্রিকার প্রতিষ্ঠাতা বিবি ফান্দি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয় বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বিবি ফান্দি ১৯৫৭ সালে চিয়াঙ্গ মাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাসামাত বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতা বিভাগে পড়াশুনা করেন।
বিবি ফান্দি থাইল্যাণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮০ সালে থাইল্যাণ্ডের সংসদের ধর্ম বিষয়ক পরিষদের উপদেষ্টা হিসেবে মনোনিত হন এবং এ বছরই তিনি ‘তাঙ্গ নাম’ নামক পত্রিকার প্রকাশ করেন।
২০০২ সালে তিনি আন নিসা পত্রিকার প্রকাশ করেন এবং থাইল্যাণ্ডের মুসলিম মহিলা পরিষদের প্রধান হিসেবে নির্বাচিত হন।
বিবি ফান্দি’র লাশ গত সোমবার ২রা আগষ্ট, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর জালাল তামলাহ ও অধিক সংখ্যক শিয়া ও সুন্নি মুসলমানের উপস্থিতিতে হারুন মসজিদের কবরস্থানে দাফন করা হয়।
জালাল তামলাহ, এ বিবৃতিতে থাইল্যাণ্ডের মুসলিম মহিলা পরিষদের প্রধান ও আন নিসা পত্রিকার প্রতিষ্ঠাতার মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেছেন।#626422
captcha