IQNA

বুলগেরিয়ায় জাতীয় কিরাত ও হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

5:17 - August 05, 2010
সংবাদ: 1967461
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: বুলগেরিয়ার ৫ম জাতীয় কোরআন প্রতিযোগিতা, এদেশের মুফতি পরিষদের উদ্যোগে গত সোমবার ২রা আগষ্ট কারজা আলী শহরে অনুষ্ঠিত হয়েছে।
Kircaalibugun এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সর্বমোট পাঁচটি বিভাগে –কিরাত ও হেফজ; সম্পূর্ণ কোরআন, ১৫ পারা, ৫ পারা এবং ৩০তম পারা- আয়োজিত এ প্রতিযোগিতায় বুলগেরিয়ার ১৮টি অঞ্চলের নির্বাচিত হাফেজ ও ক্বারীগণ অংশগ্রহণ করেন।
বুলগেরিয়ার গ্রান্ড মুফতি মুস্তফা হাজী, বুলগেরিয়ার উচ্চতর ইসলামী পরিষদের চেয়ারম্যান, এদেশের বিভিন্ন মসজিদের পেশ ইমামগণ ও আলেমগণ, ইসলামী দেশসমূহের রাষ্ট্রদূত এবং রোমানিয়া, গ্রীস ও ম্যাসেডোনিয়ার ধর্মীয় নেতারা এ প্রতিযোগিতায় উপস্থিত হয়ে প্রতিযোগীদের সাথে পরিচিত হন।
উল্লেখ্য যে, বুলগেরিয়ার মোট জনসংখ্যার শতকরা ১২ শতাংশ হচ্ছে মুসলমান। যাদের সংখ্যা ১০ লক্ষাধিক।#625695
captcha