IQNA

ইংল্যাণ্ডে আল্লামা ফাজলুল্লাহ’র স্মরণসভা অনুষ্ঠিত হবে

5:17 - August 05, 2010
সংবাদ: 1967462
আন্তর্জাতিক বিভাগ: মিডলসেক্সের এসনা আশারী শিয়া পরিষদের উদ্যোগে আল্লামা ফাজলুল্লাহ’র স্মরণসভা আগামী শুক্রবার ৬ই আগষ্ট অনুষ্ঠিত হবে।
SICM এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। এতে আয়াতুল্লাহ ফাজলুল্লাহ’র ব্যক্তিত্ব ও মুসলিম বিশ্বে তার অবদানের উপর বক্তব্য রাখবেন ইরাকের iprospect সংস্থার ভাইস চেয়ারম্যান আলী আল হিল্লী।
মিডলসেক্সের SICM পরিষদ যা ‘মাহফিলে আলী’ নামে খ্যাতী লাভ করেছে, লেবাননের এ মারজা সম্পর্কে পরিচিত সকল মুসলমানকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে। এ অনুষ্ঠান স্থানীয় সময় রাত ৮:০০টা হতে ৯:০০টা পর্যন্ত এ কেন্দ্রের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।# 625735
captcha