রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান সৌদি আরবের কাতিফ প্রদেশের আসদেকাউল কালাম’ সংস্থার উদ্যোগে এ প্রদেশের আলেম-উলামা, চিন্তাবিদগণ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
‘আসদেকাউল কালাম’ সাংস্কৃতিক সংস্থা ঘোষণা করেছে: এ অনুষ্ঠান স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে এবং উপস্থিত উলামাদের মধ্য হতে বেশ কয়েকজন আলেম মরহুম আল্লামা ফাজলুল্লাহ’র ব্যক্তিত্ব ও চিন্তাধারা উপর আলোচনা করবেন।
উল্লেখ্য যে, লেবাননের প্রখ্যাত মারজা ৭৪ বছর বয়সে অভ্যন্তরীন রক্তক্ষরণের কারণে বৈরুতের বাহমান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।#628095