IQNA

মরহুম আল্লামা ফাজলুল্লাহ’র চেহেলুম আগামীকাল কাতিফে অনুষ্ঠিত হবে

23:00 - August 09, 2010
সংবাদ: 1970230
আন্তর্জাতিক বিভাগ: প্রখ্যাত শিয়া মারজা মরহুম আল্লামা সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহ (রহ.) এর চেহেলুম আগামীকাল ১০ই আগষ্ট সৌদি আরবের কাতিফ শহরে অনুষ্ঠিত হবে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান সৌদি আরবের কাতিফ প্রদেশের আসদেকাউল কালাম’ সংস্থার উদ্যোগে এ প্রদেশের আলেম-উলামা, চিন্তাবিদগণ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
‘আসদেকাউল কালাম’ সাংস্কৃতিক সংস্থা ঘোষণা করেছে: এ অনুষ্ঠান স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে এবং উপস্থিত উলামাদের মধ্য হতে বেশ কয়েকজন আলেম মরহুম আল্লামা ফাজলুল্লাহ’র ব্যক্তিত্ব ও চিন্তাধারা উপর আলোচনা করবেন।
উল্লেখ্য যে, লেবাননের প্রখ্যাত মারজা ৭৪ বছর বয়সে অভ্যন্তরীন রক্তক্ষরণের কারণে বৈরুতের বাহমান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।#628095
captcha