IQNA

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার কর্মসূচী ঘোষিত

22:59 - August 09, 2010
সংবাদ: 1970231
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: দুবাইয়ের ১৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার কর্মসূচী ৮ই আগষ্ট্ এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের কর্মকর্তাদের পক্ষ হতে ঘোষণা করা হয়েছে।
Khaleej times এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের প্রধান ইবরাহিম বু মালহা ঘোষণা করেছেন যে, দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার পাশাপাশি কোরআনিক বিষয় ভিত্তিক ২৮টি বক্তব্য প্রদান করা হবে, যার মধ্যে ২৪টি আরবি ভাষায়, ২টি মালাউ ভাষায় এবং একটি বক্তব্য বাংলা ভাষায় প্রদান করা হবে।
তিনি বলেন: এ সকল বক্তৃতা স্থানীয় সময় রাত ১০:১৫ মিনিটে বিভিন্ন স্থানে শুরু হবে। তন্মধ্যে বিজ্ঞাপন কক্ষ, পুলিশ কলেজ ও মহিলা পরিষদ উল্লেখযোগ্য।
বু মালহা আরো বলেন: মসজিদুল আকসার খতিব ‘ইউসুফ জুমআ সালাম’সহ সিরিয়া, সৌদি আরব, মিসর ও ফ্রান্স হতে আগত শিক্ষক ও বক্তাগণ বক্তব্য রাখবেন।#627759
captcha