মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আল আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রাণ্ড মুফতি ‘আহমাদ তাইয়েব’, মিসরের আওকাফ ও ধর্মমন্ত্রী ‘মাহমুদ হামদী যাকযুক’ ও মিসরের প্রখ্যাত মুফতি ‘আলী জুমআ’ এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ সম্মেলন প্রতি তিন বছর পরপর ইসলামী চিন্তাধারাসহ অন্যান্য ধর্মীয় বিষয়ের উপর আলোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। এতে মিসরের আইনমন্ত্রী ‘মুফিদ শাহাব’, পরিবার ও বাসস্থান বিষয়ক মন্ত্রী ‘মুশিরাহ খিতাব’ এবং ‘আলী উদ্দীন হেলাল’ও বক্তব্য রাখবেন।
এছাড়া মাহমুদ আশুর ও আহমাদ উমার হাশেমসহ আল আযহারের প্রখ্যাত আলেম ‘খালেদ আল জোন্দী’ এ সম্মেলনে বক্তব্য রাখবেন।#630677