ইউ এ ই’র দৈনিক দারুল খালিজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা শারজা শহরের আয যিদ ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে এবং শারজা কোরআন ও সুন্নতে নববী (স.) কোরআনিক ইন্সটিটিউটের সহযোগিতায় আয়োজিত হচ্ছে।
এ প্রতিযোগিতার তদারক কাসেম মুহাম্মাদ ফাজেল এ সম্পর্কে বলেন: এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব গত ৬ ও ৭ই আগস্ট ১৫০ জন প্রতিযোগী’র অংশগ্রহণের মধ্য দিয়ে, সর্বমোট ৬টি বিভাগে (সম্পূর্ণ কোরআন, ২০ পারা, ১৫ পারা, ১০ পারা, ৫ পারা ও ২ পারা বিভাগে) অনুষ্ঠিত হয়।
তিনি বলেন: প্রাথমিক পর্বে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দিদের মধ্য হতে ৪০ জন প্রতিদ্বন্দি ৯০ নাম্বার অর্জন করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।#630666