Arabnews ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবে বসবাসরত অনুর্ধ্ব ১২ বছরের ফিলিপাইন কিশোর ও কিশোরীদের মাঝে স্থানীয় সময় সকাল ৯:৩০ মিনিট হতে বেলা ২টা অবধি অনুষ্ঠিত হবে।
শিশু-কিশোরদেরকে পবিত্র কোরআন মুখস্থ করা এবং তাদেরকে ক্বারায়াতের প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে এ প্রতিযোগিতা প্রতি বছর আয়োজিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদেরকে আগামী ১৮ই আগস্টের মধ্যে নাম নিবন্ধের আহ্বান জানানো হয়েছে।#631003