Dunya bulteni এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ গ্রন্থমেলা মাহে রমজানের আগমন উপলক্ষে ২৪০টি প্রকাশণীর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তুরস্কের ইসলামী গ্রন্থমেলা প্রতি বছর ইস্তাম্বুলের সুলতান আহমাদ মসজিদে আয়োজিত হয়। কিন্তু এ বছর ইস্তাম্বুলকে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী নামকরণ করায় এ গ্রন্থমেলা অন্যত্র একটি বৃহৎ স্থানে আয়োজিত হচ্ছে।
উল্লেখ্য যে, এ গ্রন্থমেলায় চল্লিশ হাজারেরও বেশী গ্রন্থ পরিদর্শনকারীদের জন্য উপস্থাপন করা হবে।#632624