IQNA

ইরাকের নাসিরিয়াহ অঞ্চলে হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

21:56 - August 16, 2010
সংবাদ: 1974904
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ইরাকের নাসিরিয়াহ শহরের দারুল কোরআন ইনস্টিটিউট পবিত্র রমজান মাসের শেষের দিকে পবিত্র কোরআনের হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করবে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইরাকের নাসিরিয়াহ শহরের দারুল কোরআন ইন্সটিটিউটের প্রধান রা’দ আদনান ইকনা বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানিয়ে বলেন: এ প্রতিযোগিতা রমজান মাসের শেষের দিকে যিকার প্রদেশের ক্বারী ও হাফেজদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন: নাসিরিয়াহ শহরের দারুল কোরআন ইন্সটিটিউট পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে ‘নাসিরিয়াহ শহরে কোরআনিক রজনী’ শিরোনামে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে। আলে বু রাশেদ ইমাম বাড়ীতে প্রতিদিন কোরআন মুখস্থ করা ও এ শহরের শেখ আব্বাস মসজিদে কোরআন তেলাওয়াতের সভা উক্ত কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য।
শুদ্ধভাবে ক্বারায়াত বিষয়ক প্রশিক্ষণ কোর্সও এ ইন্সটিটিউটের কর্মসূচীর অন্তর্ভুক্ত। এ প্রশিক্ষণ কোর্সটির শিক্ষকের দায়িত্ব পালন করবেন এ ইন্সটিটিউটের প্রধান জনাব রা’দ আদনান।
তিনি বলেন: এছাড়া যিকার প্রদেশের বিভিন্ন অঞ্চলে সাপ্তাহিক কোরআন মাহফিল উক্ত কর্মসূচীর অন্তর্ভুক্ত।
উল্লেখ্য যে, ইরাকের নাসিরিয়াহ শহরটি যিকার প্রদেশের প্রাণকেন্দ্রে এ দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এছাড়া যিকার প্রদেশসহ ইরাকের দক্ষিণ অঞ্চলীয় বিভিন্ন প্রদেশে দারুল কোরআন ইন্সটিটিউটি তৎপরতা চালায়।#633458
captcha