IQNA

কাযাকিস্তানে হালাল পন্যের আন্তর্জাতিক মেলা আয়োজিত হবে

21:53 - August 16, 2010
সংবাদ: 1974906
আন্তর্জাতিক বিভাগ: হালাল পন্যের সর্বপ্রথম আন্তর্জাতিক মেলা ‘হালাল পন্য উৎপাদনকারী পরিষদের উদ্যোগে’ এক্সপোডামু সংস্থার সহযোগিতায় আগমী ৭ই অক্টোবর হতে ৯ই অক্টোবর নাগাদ কাযাকিস্তানের রাজধানী আস্তানায় আয়োজিত হতে যাচ্ছে।
Exponent এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আন্তর্জাতিক এ মেলায় ইসলামী শরিয়ত সম্মত উপায়ে উৎপাদিত খাদ্য, ঔষধ ও খেলাধুলায় ব্যবহৃত পণ্য উপস্থাপন করা হবে।
হালাল পণ্য প্রস্তুতকারী কোম্পানীগুলোর একে অপরের সাথে পরিচিত করা, একে অপরের অভিজ্ঞতা হতে উপকৃত হওয়া, বিভিন্ন দেশের মাঝে ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টি এবং কাযাকিস্তানের জনগণকে হালাল পণ্যের সাথে পরিচিত করা ইত্যাদি উদ্দেশকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য যে, কাযাকিস্তানের শতকরা ৭০ ভাগ লোকই মুসলমান এবং এ পর্যন্ত এ দেশের ২৫০টি কোম্পানী হালাল পণ্য উৎপাদনের অনুমোদন লাভ করেছে।#633644
captcha