Le centre al Ghadir এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কর্মসূচীতে প্রতি রাতে মাগরিব ও ঈশার জামাতের পর রাত ৮টার সময় মুসলমানরা দোয়ায়ে ইফতেতাহ তেলাওয়াত করে থাকেন।
ইফতারের পর লেবাননের দু’জন আলেমের উপস্থিতি প্রশ্নোত্তর সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া এ ইসলামী সংস্থা ফ্রান্সের কূরনেভে শহরে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, দোয়ায়ে ইফতেতাহ পাঠ, বৃহস্পতিবার রাত্রে (শাবে জুমআ) দোয়ায়ে কুমাইল পাঠ, ইফতারের আয়োজন ও ধর্মীয় ক্লাস ইত্যাদি।#635699