Iccuk ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও লন্ডন সেন্ট্রাল মসজিদের উদ্যোগে মুসলিম যুবকদেরকে পবিত্র কোরআন মুখস্থ করার প্রতি উৎসাহিত করা, কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করা, যুবকদের ইসলামি কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা এবং তাদের ব্যক্তিগত জীবনে কোরআনের শিক্ষাকে বাস্তবায়নের প্রতি নির্দেশনা দানের উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
এ প্রতিযোগিতা ৫টি বিভাগে; সম্পূর্ণ কোরআন, ২০ পারা, ১০ পারা, ৫ পারা এবং ১ পারা বিভাগে লন্ডনে বসবাসরত অনুর্ধ্ব ২৫ বছরের যুবকদের মাঝে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন মিসরের প্রখ্যাত ক্বারীদের একটি দল এবং লন্ডনের ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমামগণ।
উল্লেখ্য যে, প্রত্যেক বিভাগ হতে ৩ জন বিজয়ী প্রতিযোগীকে রমজান মাসের শেষ সপ্তাহে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র ও লন্ডন সেন্ট্রাল মসজিদের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেয়া হবে।#635760