সেনেগালের অফিশিয়াল ওয়েব সাইট APS এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা সেনেগালের মুসলিম যুব পরিষদের উদ্যোগে ও অপর এক আন্তর্জাতিক ইসলামী সংস্থার সহযোগিতায় আগামী রবিবার ২২শে আগস্ট টিয়েস শহরের লাট ডিওর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতায় সেনেগালের ৪০টিরও বেশী কোরআনিক ইন্সটিটিউট অংশগ্রহণ করবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিদ্বন্দিরা সর্বমোট ৪টি বিভাগে; সম্পূর্ণ কোরআন, ১৫ পারা, ৩০তম পারা এবং কোরআনিক সংস্কৃতি শীর্ষক বিভাগসহ সর্বমোট ৪টি বিভাগে প্রতিদ্বন্দিতা করবে।
উল্লেখ্য যে, প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সেনেগালের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ ওয়াদ, টিয়েস শহরের জেলা প্রশাসক, সেনেগালে অবস্থানরত ইসলামী দেশসমূহের রাষ্ট্রদূতগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।#635333