IQNA

মসজিদুল হারামের যিয়ারতকারীদের ব্যবহারের জন্য ১০ লক্ষ কোরআন ছাপানো হয়েছে

7:33 - August 18, 2010
সংবাদ: 1975876
সাংস্কৃতিক বিভাগ: সৌদি আরবের মসজিদ বিষয়ক কেন্দ্রিয় অধিদপ্তরের প্রধান মসজিদুল হারামের জিয়ারতকারীদের জন্য ১০ লাখ কোরআন প্রকাশের খবর দিয়েছেন।
দৈনিক arab news এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট। সৌদি আরবের মসজিদ বিষয়ক কেন্দ্রিয় অধিদপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এ কোরআনগুলো বিভিন্ন সাইজে এবং বাদশাহ ফাহাদ কোরআন প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে।
সৌদি আরবের মসজিদ বিষয়ক কেন্দ্রিয় অধিদপ্তরের প্রধান আরো জানান: প্রকাশিত এ কোরআন সমূহের মাঝে ইংরেজী, ফরাসী, উর্দু, তুর্কী ও স্প্যানিশ ভাষায় অনূদিত কোরআন শরিফও রয়েছে। এছাড়া অন্ধ জায়েরদের জন্যও ব্রেইল ভাষায়ও বেশ কিছু কোরআন প্রকাশিত হয়েছে। যাতে বিদেশী ও অন্ধ যায়েররা এ কোরআনগুলো হতে উপকৃত হতে পারে।
এ অধিদপ্তরের পক্ষ থেকে আরো ঘোষণা করা হয়েছে যে, এ কোরআন শরিফগুলো মসজিদুল হারামের বিভিন্ন স্থানে রাখা হয়েছে যাতে যিয়ারতকারীগণ সহজেই তা হতে উপকৃত হতে পারেন।#635209
captcha