IQNA

আব্দুল্লাহ গুলের ককেশাস মুসলমানদের কার্যালয় প্রধানের সাথে সাক্ষাত

7:31 - August 18, 2010
সংবাদ: 1975879
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল তার আযারবাইজান সফরে গতকাল ১৭ই আগস্ট বাকু শহরে ককেশাস মুসলমানদের কার্যালয় প্রধানের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
APA বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আল্লাহ শাকুর পাশাযাদাহ এ সাক্ষাতে ককেশাস মুসলমানদের কর্মতৎপরতার উপর একটি প্রতিবেদন উপস্থাপনের পর তুরস্কের প্রেসিডেন্টের সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করেন।
উল্লেখ্য যে, তুরস্কের প্রেসিডেন্টের আযারবাইজান সফরে এ দেশের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে সাক্ষাত গতপরশু ১৬ই আগস্ট হতে শুরু হয়েছে।#635515
captcha