IQNA

এ্যাপেল কোম্পানী কর্তৃক কোরআনের তাফসীর বিষয়ক সফ্টওয়্যার বাজারজাত

21:27 - August 19, 2010
সংবাদ: 1976980
সাংস্কৃতিক বিভাগ: বিখ্যাত কোম্পানী এ্যাপেল পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম ইউজারদের জন্য ইংরেজী ভাষায় একটি তাফসীরে কোরআনের সফ্টওয়্যার বাজারজাত করেছে।
Ipadweek ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এতে রয়েছে ইংরেজী ভাষায় অনুদিত তাফসীরে ইবনে কাসীর। এটি আইপ্যাড ও আইফোনে ইনস্টল ও ব্যবহার যোগ্য।
তাফসীরে ইবনে কাসীর সর্বমোট ১০ খণ্ড এবং এতে কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীরের ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর হাদীস সমূহ উল্লেখ করা হয়েছে।#636228
captcha