IQNA

উর্দু ভাষায় অনুদিত ‘আস সাহিফাতুস আস সাজ্জাদিয়াহ’ আন্তর্জাতিক কোরআন মেলায় উপস্থাপন করা হয়েছে

21:27 - August 19, 2010
সংবাদ: 1976981
আন্তর্জাতিক বিভাগ: ‘আস সাহিফাতুস সাজ্জাদিয়া’ গ্রন্থের উর্দু অনুবাদ আন্তর্জাতিক কোরআন মেলার ‘আনসারুল মোস্তফা (স.) পরিষদে’র স্টলে উপস্থাপিত হয়েছে।
১৮তম আন্তর্জাতিক কোরআন মেলা হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত ‘আনসারুল মোস্তফা (স.) পরিষদে’র স্টলে ইংরেজী ভাষায় অনুদিত মাফাতিহুল জিনান (২ খণ্ড), উর্দু ভাষায় অনুদিত ‘আস সাহিফাতুস সাজ্জাদিয়াহ’, ইংরেজী ভাষায় অনুদিত ‘ফেহরিস্তে আলফাজে কোরআনে কারিম’ এবং বাংলা ভাষায় সৈয়দ কুতবে’র তাফসীর সহ অনুদিত কোরআন (৩ খণ্ড) উপস্থাপন করা হয়েছে।
এছাড়া এ স্টলে ‘মহানবী (স.) এর জীবনী’, ‘দ্বীন ও জ্ঞান’, ‘শিশু কিশোরদের জন্য সচিত্র হজ্জ শিক্ষা’, ‘শিশুদের জন্য সচিত্র কোরআনিক গল্প’, ‘নারী ও ইসলামী শরিয়ত’ ইত্যাদি গ্রন্থসহ বিশ্বের ৬০টির অধিক মুসলিম ও অমুসলিম দেশের গ্রন্থ দর্শনার্থীর জন্য উপস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য যে, আনসারুল মোস্তফা (স.) পরিষদ প্রায় ১ বছর পূর্বে পবিত্র নগরী কোমে প্রতিষ্ঠা লাভ করে।#636433
captcha