IQNA

দাম্মামে সৌদি আরবের শিয়া ক্বারীদের উপস্থিতিতে কোরআনিক মাহফিল

9:38 - August 21, 2010
সংবাদ: 1977412
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: সৌদি আরবের আশ শারকিয়া অঞ্চলের (শিয়া এলাকা) ক্বারীগণ গতপরশু রাতে (১৯শে আগস্ট) এ দেশের দাম্মাম শহরে এক কোরআনিক মাহফিলে সমবেত হয়েছেন।
মোযোন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কোরআনিক মাহফিল সৌদি আরবের দাম্মাম শহরের কোরআন ইন্সটিটিউটের উদ্যোগে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আল্লামা সৈয়দ আলী নাসেরে’র বাসগৃহে অনুষ্ঠিত হয়।
কোরআনিক এ মাহফিলে ক্বারীগণ তাদের নির্বাচিত কিরাতসমূহ পরিবেশন করেন। এছাড়া এ মাহফিলে কোরআনে করিমের অর্থ ও এর শিক্ষার প্রতি অধিক মনোযোগী হওয়ার ব্যাপারে বক্তব্য প্রদন করা হয়।
এছাড়া এতে আহলে বাইত (আ.) এর কবিগণ পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ কবিতা ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।#637322
captcha