Risalehaber এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামি পরিষদ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মাঝে এক চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদেরকে পবিত্র রমজান মাসের শুক্রবারগুলো হোস্টেল সংলঘ্ন মসজিদের মাইকে আযান প্রচারের অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া মাগরীবের নামাযের পর ইফতারের জন্য প্রতিদিন মুসলিম ছাত্রদের মাঝে হালাল খাদ্য বিতরণ করা হবে। এ ক্ষেত্রে ইসলামী পরিষদের বেশ কয়েকজন সদস্য এ কাজের তদারকীর দায়িত্বে থাকবে।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয় হোস্টেলের রেস্টুরেন্টও মুসলিম ছাত্রদের ইফতারের জন্য তাদের খাদ্য তালিকায় হালাল খাদ্যের ব্যবস্থা করেছে।# 637354