IQNA

সৌদি আরবের আল আহসা অঞ্চলে কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে

9:39 - August 21, 2010
সংবাদ: 1977434
কোরআন বিষয়ক কার্যক্রম: সৌদি আরবের আল আহসা প্রদেশের দারুর রাহমান কোরআনিক ইন্সটিটিউটের ১৮তম কোরআনিক মাহফিল আজরাতে (২১শে আগস্ট) আল আহসা শহরে আয়োজিত হতে যাচ্ছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কোরআন মাহফিল আশ শো’বা অঞ্চলে অবস্থিত ইমাম মাহদী (আ. ফা.) ইমামবাড়ীতে উক্ত কোরআনিক ইন্সটিটিউটের মহিলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
এ ইন্সটিটিউট আরো জানিয়েছে যে, এ মাহফিল স্থানীয় সময় ৯:৩০ মিনিটে শুরু হবে। আর স্থানীয় ক্বারীদের দলীয় কিরাত পরিবেশন এ অনুষ্ঠানের কর্মসূচীর অন্যতম।
অপরদিকে কাতিফ শহরের দাতব্য প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত দারুল কোরআন ইন্সটিটিউটের উদ্যোগে আয়োজিত বাৎসরিক হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত পরশু (১৯শে আগস্ট) সমাপ্ত হয়েছে।
এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রাথমিক পর্ব হতে বিজয়ী প্রতিযোগীগণ হেফজ ও কিরাত বিভাগে প্রতিদ্বন্দিতা করেন।
উল্লেখ্য যে, এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব ৩রা ও ৪ঠা রমজান কাতিফ শহরের ইমাম আল জাওয়াদ মসজিদে ৭০ জন প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।# 637398
captcha