IQNA

তানজানিয়ায় মসজিদ ও ইসলামি কেন্দ্রের উদ্বোধন

9:37 - August 21, 2010
সংবাদ: 1977451
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: তানজানিয়া’র জানযিবার দ্বীপে গতপরশু (১৯শে আগস্ট) বৃহস্পতিবার একটি মসজিদ, মাদ্রাসা ও ইসলামী কেন্দ্র উদ্বোধন হয়েছে।
Haber7 এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ মসজিদ ও ইসলামী কেন্দ্র সমূহ তুস্কের IHH সংস্থার উদ্যোগে গতপরশু যানযিবার দ্বীপের উপপ্রধানমন্ত্রী ‘আলী জুমআ শামহুনা’র উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
আলী জুমআ শামহুনা এ শিক্ষা ও ধর্ম বিষয়ক কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতাকালে বলেন: তুরস্কের IHH সংস্থার সদস্য জনাব ফারুক আকতাশে’র –যিনি আফগানিস্তানে যুদ্ধ কবলিত মানুষের নিকট সাহায্য পৌঁছানোর সময় নিহত হন- স্মরণে এ মাদ্রাসার নাম রাখা হয়েছে ‘আকতাশ’।
এ মাদ্রাসার ক্লাসসমূহ আরবি ও ইংরেজী ভাষায় অনুষ্ঠিত হবে।
তিনি তার বক্তৃতার অপর অংশে তুরস্কের বেসরকারী IHH সংস্থা কর্তৃক যানযিবারের জনগণের প্রতি বিভিন্ন সহযোগিতা অব্যাহত থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন: এ ইসলামী কেন্দ্রসমূহ এ দ্বীপের ইসলামী সংস্কৃতিকে উন্নত করণে কার্যকরী ভূমিকা রাখবে।# 637400
captcha