Acikgazete ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ইসলামি বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পের বিল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজা আসলানের প্রচেষ্টায় পাশ করেছে। বলা হচ্ছে যে, এ শিক্ষা প্রতিষ্ঠান চলতি শিক্ষাবর্ষের দ্বিতীয় অর্ধবর্ষ হতে ছাত্র ভর্তি নেবে।
যুক্তরাষ্ট্রের শিক্ষাবোর্ডের কর্মকর্তাগণ এ বিশ্ববিদ্যালয় নির্মাণের উদ্দেশ্যের কথা উল্লেখ করতে গিয়ে বলেন: যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণকে ইসলাম সম্পর্কে পরিচিত করতে ও সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার নিমিত্তে এ প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে।
উল্লেখ্য যে, এ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের বাজেটের ব্যাপারে কোন তথ্য প্রকাশ করা হয় নি।#637601