Times of india ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মহারাষ্ট্র প্রদেশের আড়াই শতাধিক হাফেজ ও ক্বারীর অংশগ্রহণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।
তিনদিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতা ‘আকদাস’ বেসরকারী দাতব্য প্রতিষ্ঠান ও মুম্বাইয়ের ‘আমান’ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে এবং এ প্রতিযোগিতার ১০ জন বিজয়ীকে নগদ অর্থ পুরস্কারসহ হজ্জে যাওয়ার সুযোগ দেয়া হবে।
সারাবিশ্বে কোরআনের বাণী পৌঁছে দেয়ার উদ্দেশ্যে আয়োজিত এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন, অন্যান্য প্রদেশ হতে আগত ২৬ জন বিচারক।
ভারত ওলামা পরিষদের সচিব এবং এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের কর্মকর্তা এ সম্পর্কে বলেন: এ প্রতিযোগিতা বিশ্বের কোরআন বিমূখদের নিকট কোরআনের বাণী পৌঁছে দেয়া এবং ১১ই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কোরআন জ্বালানোর পরিকল্পনার মোকাবেলায় অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য যে, এবার যদি এ প্রতিযোগিতা আয়োজন ফলপ্রসু হয় তবে আগামী বছর হতে সারা ভারত ব্যাপী অনুষ্ঠিত হবে।#638531