ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আয়াতুল্লাহ মোকতাদায়ী তেহরানে অনুষ্ঠিত ১৮তম কোরআন মেলা পরিদর্শনকালে বলেন: আন্তর্জাতিক কোরআন মেলার আয়োজন বিশেষ করে এর আন্তর্জাতিক বিভাগটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য গর্বের বিষয়।
ইরানের রাষ্ট্রপতির সংসদীয় উপদেষ্টা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মীর তাজুদ্দীনী বলেন: প্রতি বছর সাফল্যতার সাথে আন্তর্জাতিক কোরআন মেলার আয়োজন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক অঙ্গনে কর্মদক্ষতারই বহিঃপ্রকাশ।
উল্লেখ্য যে, ১৮তম আন্তর্জাতিক কোরআন মেলার আন্তর্জাতিক বিভাগ গতপরশু রাতে জনাব মাহদী মোস্তাফাভী ও এ মেলার আয়োজনকারী পরিষদের উপস্থিতি উদ্বোধন করা হয়।
এ বছর আন্তর্জাতিক বিভাগে বিশ্বের ১৫টি দেশের (পাকিস্তান, তিউনেশিয়া, সুদান, কিরঘিজিস্তান, বাংলাদেশ, লেবানন, কুয়েত, বসনিয়া, সিরিয়া, ভারত, আফগানিস্তান, থাইলান্ড ও তুরস্ক) শিল্পী ও গবেষকগণ নিজেদের শিল্পকর্ম ও লেখা উপস্থাপন করেছেন।#638844