IQNA

কুয়েতে আল কাশশাফাহ হেফজে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

21:38 - August 25, 2010
সংবাদ: 1981553
কোরআন বিষয়ক কার্যক্রম: কুয়েতেরে আল কাশশাফা ধর্ম ও সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক সালেহ আল এওয়াজী ‘আল কাশশাফাহ’ হেফজে কোরআন প্রতিযোগিতা আয়োজনের খবর দিয়েছেন।
কুয়েতী দৈনিক আর রা’ঈ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সালেহ আল এওয়াজী এক সাংবাদিক সম্মেলনে এ সম্পর্কে বলেন: এ প্রতিযোগিতা অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে এবং প্রতিযোগীরা এতে কোরআনের বিভিন্ন সূরা মুখস্থ করে প্রতিদ্বন্দিতা করবে।
তিনি বলেন: আল কাশশাফাহ কোরআন প্রতিযোগিতা প্রতি বছর পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন শ্রেণীর মাঝে কোরআনের প্রতি ভালবাসা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, কুয়েতের আল কাশশাফাহ সংস্থা পবিত্র রমজান মাস উপলক্ষে গত ২৩শে আগস্ট মিসরে কুয়েতী রাষ্ট্রদূত জনাব রাশিদ আল হামদের উপস্থিতি এক বিশেষ মাহফিলের আয়োজন করে।#639722
captcha