রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কোরআনিক মাহফিল আল আওয়মিয়া শহরে ‘আস সালাম’ ক্রীড়াচক্রের সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত হচ্ছে।
বাৎসরিক এ কোরআন মাহফিলটি হচ্ছে সৌদি আরবের শিয়া এলাকা সমূহের মধ্যে সর্ব প্রথম কোরআন মাহফিল যা দীর্ঘ ১৮ বছর যাবত প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।
আল আওয়মিয়া শহরে ‘আস সালাম’ ক্রীড়াচক্রের সাংস্কৃতিক পরিষদ, সৌদি আরবের সকল শিয়া এলাকার কর্মকর্তা ও সংগঠন সমূহের সদস্যগণকে এ কোরআন মাহফিলে অংশগ্রহণের প্রতি আহ্বান জানিয়েছে।
এ মাহফিল আস সালাম ক্রীড়াচক্রের নিজস্ব অডিটোরিয়ামে স্থানীয় সময় রাত ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
অপরদিকে আল আহসা প্রদেশের আল ইমরান শহরের কোরআন বিষয়ক ইনস্টিটিউট ‘দারুল ফোরকানের তৃতীয় কোরআন মাহফিল আগামী ২৭শে আগস্ট শুক্রবার আল মুহাম্মাদিয়া ইমামবাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।#641523