Milliyet এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সভা ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব আকমালুদ্দীন এহসান উগলু, পাকিস্তানের প্রধানমন্ত্রী রেজা গীলানী এবং ইসলামী দাতব্য প্রতিষ্ঠান সমূহের সদস্যবৃন্দের উপস্থিতিতে বন্যা দূর্গত মানুষের অবস্থা ও তাদের প্রয়োজনাদি সম্পর্কে আলোচনা-পর্যালোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।
এছাড়া এতে বিভিন্ন ইসলামী দেশ হতে প্রেরিত ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বন্টন, পাকিস্তানে অবস্থানরত বিভিন্ন ইসলামি দাতব্য প্রতিষ্ঠানের মাঝে বিদ্যমান অসামঞ্জস্যতা দূরীকরণ এবং বন্যা কবলিত দূর্গম এলাকা সমূহে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার বিষয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য যে, সম্প্রতি পাকিস্তানে বন্যায় ১ কোটি ৭০ লক্ষাধিক লোক বন্যা কবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে।#642401